জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরান আহমদ (৩০) কানাইঘাট উপজেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মো. কামরান আহমদের মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত দুজনকে গুরুতর অবস্থায় একইRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মঞ্জুর আলম উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতনRead More


































