সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভেঙে অকেজো করা হয়েছে। পাশাপাশি আরও চারটি মেশিন জব্দ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়েরRead More
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের। বোর্ডের প্রকাশিত ফলাফলেরRead More


































