সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের মালিকানাধীন বেদখল হয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে। ৯ জুলাই (বৃহস্পতিবার) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগের অন্তর্গত প্রায় ৩০ শতক ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই এই জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরী করে দোকানপাট এবং রাস্তার গোলচত্বর দখল করে আরও কিছু দোকানপাট বসিয়ে কিছু লোক ব্যবসা করে আসছিলো। এ ছাড়া সেখানে অবৈধভাবে একটি সিএনজিRead More



































