সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে নম্বরপ্লেটবিহীন ডাম্প ট্রাকটিও। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মামুনুর রশীদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চন্ডিপুল-জালালপুর সড়কে একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৯০Read More



































