সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। নিহত শিবলু আহমেদ খান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার কবরস্থানের একটি গাছের ডালে শিবলু ঝুলে রয়েছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ শিবলুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।Read More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ইলেকট্রিকRead More


































