সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২৫ অক্টোবর ঘটে যাওয়া এ ঘটনার ৭ দিনের মাথায় চট্টগ্রাম নগরী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫) ও মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)। এসআরবি-৯ জানায়, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫) ও তার ভাই মির্জা আব্দুল কাদির আসামিদের কাছ থেকে ১২ লাখ টাকায় বসতবাড়ির একটি জায়গা ক্রয়ের জন্য টাকা দেন। কিন্তু আসামিরা জায়গা রেজিস্ট্রি বাRead More



































