সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (২৬) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে কাতারপ্রবাসী ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) এবং আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতমাইল এলাকায় একটি পিকআপ পেছনRead More


































