নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবার (৮ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজার থানার বান্টি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত সনেট নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার বাদল মোল্লার ছেলে এবং তার সহযোগী রাকিব মিয়া শহরের শালিধা কোনাপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে এবং সনেটের শ্যালক বলে পুলিশ জানায়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সনেটের বিরুদ্ধে ২৭টি এবং রাকিবের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের দুই দিন পূর্বে ৬ নভেম্বর তাদের প্রতিপক্ষ আবু লালকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সনেটকে ধরতে নরসিংদী, পলাশ, সদর, মাধবদী ও আড়াইহাজারে একাধিক অভিযান চালানো হয়েছিল।
জিজ্ঞাসাবাদে সনেট গত ২ নভেম্বর গোলাগুলিতে ব্যবহৃত অস্ত্রের তথ্য দেন। সেই তথ্যে শালিধায় তার বাসার পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় নরসিংদীর চৌয়ালা ও শালিধা এলাকায় আবু লাল গ্রুপ ও সনেটের খালাতো ভাই হেলাল গ্রুপের পাল্টা পাল্টি সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় এলাকায় আইন শৃংখলার চরম অবনতি ঘটেছিল। গত ২২ জুলাই আবু লাল গ্রুপের সঙ্গে গোলাগুলিতে একটি শিশু গুলিবিদ্ধ হয়।
মামলার অভিযোগ অনুযায়ী ২ নভেম্বর নরসিংদী শহরের ঘোষপাড়া এলাকায় ইয়াসিন এবং চৌয়ালার তালতলায় বিল্লালকে গুলি করে আহত করা হয়। ওই ঘটনায় সনেট ও রাকিবের নামে নরসিংদী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছিল।
গ্রেপ্তারকৃত দুইজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌয়ালা, শালিধাসহ জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed