Main Menu

সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (২৬) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে কাতারপ্রবাসী ছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) এবং আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতমাইল এলাকায় একটি পিকআপ পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তিনি কাতারপ্রবাসী ছিলেন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed