প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা নোমান উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। মরহুমের জানাযার নামাজ বুধবার (১১ নভেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা মাইজগ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে।
মহানগর জামায়াতের শোক
সিলেট মহানগরীর প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মোঃ ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, মাওলানা নোমান উদ্দিন আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দ্বীনের দ্বাঈকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে শোক সইবার শক্তি দিন। আমীন।
শাহপরান পশ্চিম থানার শোক
এদিকে সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও ২২নং ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা নোমান উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মু. শাহেদ আলী ও সেক্রেটারী মো. নজরুল ইসলাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বিজ্ঞপ্তি
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed