অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবার রাত পৌণে ৮টায় নগরীর কালীবাড়ি পয়েন্ট সংলগ্ন দিশারী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শ্রীশ্রীশ্যামা মায়ের পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী পরমপদানন্দজী মহারাজ বলেছেন, মাকে নিবেদনের মাধ্যমে আমাদের সকল পূজা প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, পূজা উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও বস্ত্র বিতরণ মহৎ কাজ। তিনি সংঘের সার্বিক সফলতা কামনা করেন।
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ও সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলোকিত কথামৃত পাঠচক্র সিলেটের সভাপতি অরুণ কান্তি তালুকদার, সংঘের উপদেষ্টা, দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নীলোৎপল চক্রবর্ত্তী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের পৃষ্ঠপোষক সঞ্জয় কুমার মন্ডল। পরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শ্যামপূজা উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
শেষে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সংঘের সহ সভাপতি বেতার শিল্পী কনৌজ কান্তি ভট্টাচার্য্য রণ’র সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেন জয়শ্রী মোহন তালুকদার, প্রবাল কান্তি ভট্টাচার্য, কানন বালা সরকার, শিখা রানী দাস, জয়ন্তী রানী সরকার, মোহনা দে, প্রদ্যোৎ কুমার সরকার, দুলালী রায়, বিজয় চৌধুরী, পরমা প্রকৃতি ভট্টাচার্য, পারিজাত ভট্টাচার্য প্রাচ্য, কিবোর্ড- পল্লব ভট্টাচার্য, প্যাড- পঙ্কজ ভট্টাচার্য। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন সানন্দা রায়।
এর আগে ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপন, রাত ১০টায় শ্রীশ্রীশ্যামা মায়ের পূজারম্ভ, রাত ১১টায় কীর্ত্তন, সোমবার ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মায়ের ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন।
১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় প্রতিমা প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠান সমাপন হবে।
শ্রীশ্রীশ্যামা মায়ের পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সংঘের সম্মানিত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের এবং সিলেটের মায়ের সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed