Main Menu

সিলেটে হাম-উসপর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর হয়েছে। আরিশা নামের ৪ মাস বয়সী শিশুটি সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা আলী আহমদের মেয়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ জনে।

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন হাম ও উপসর্গ-আক্রান্ত রোগী নতুন করে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬১১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ১৫৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন।

এছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি ও উপজেলা হাসপাতালে আরও শতাধিক রোগী চিকিৎসাধীন।

অপরদিকে, মারা যাওয়া আরিশাকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।

Share





Related News

Comments are Closed