Main Menu

ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ থেকে খালাস পেয়েছেন শ্রীমঙ্গলের সাংবাদিক অনুজ কান্তি দাশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ ডিসেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ অসুস্থতাজনিত কারণে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় অনিতা রানী দাশের বাবা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয় এরং বেশ কিছুদিন জেল হাজতে থাকতে হয়। পরবর্তী সময়ে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।

দীর্ঘ ছয় বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলার পর মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক অনুজ কান্তি দাশকে দায়ের করা হত্যা মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অবসান ঘটল।

Share





Related News

Comments are Closed