Main Menu

সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ির আব্দুল জলিল ও হোসনেয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জালালপুর এলাকার আলমদীরগ্রামে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, জালালাবাদ থানার মামলা নম্বর ৩ (২ আগস্ট ২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আওলাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed