হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবং নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ও নিয়ম উপেক্ষা করে অননুমোদিত রুট দিয়ে পার হওয়ার সময় ৩টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়।
জাহাজগুলো তাদের ট্র্যাকিং, নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) সিস্টেম বন্ধ রেখেছিল এবং ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করেছিল বলে আইআরজিসি জানিয়েছে।
এদিকে প্রণালিটি দিয়ে নিরাপদ চলাচলের জন্য পূর্বনির্ধারিত নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছে তেহরান এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো জাহাজ নিয়ম ভাঙলে একই পরিণতির শিকার হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ট্যাংকারগুলো থেকে তীব্র ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে হরমুজ প্রণালির আকাশ ঢেকে যায় এবং দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলো জ্বলতে থাকে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে প্রকৃত ঘটনা ও বিভিন্ন পক্ষের দাবির মধ্যে পার্থক্য নির্ধারণ করাও কঠিন হয়ে উঠেছে।
Related News
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।Read More
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবংRead More



Comments are Closed