Main Menu

হবিগঞ্জে হাঁস নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধ ও হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. মইনুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত মইনুল ইসলাম (৪২) ওই গ্রামের মৃত ছক্কদর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁস ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিকেলে কাটাইয়া গ্রামের সজন মিয়া ও মইনুল ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সজল মিয়ার হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মইনুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মইনুল ও সজল মিয়ার মধ্যে হাঁস ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় মইনুল ইসলামের মৃত্যুর হয়েছে।

Share





Related News

Comments are Closed