শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি ও জুলাইযোদ্ধা হাসিব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন হাসিব। মঙ্গলবার দুপুরে এক তরুণীসহ টমটমে করে যাওয়ার সময় একজন তার গতিরোধ করে। এসময় তাঁকে কোপানোর চেষ্টা করেন এক ব্যক্তি। এতে হাসিব আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার কাছে গিয়ে হাসিবকে উদ্দেশ করে অশালীন ও উসকানিমূলক মন্তব্য করছেন। এ সময় তাঁকে ‘জঙ্গি’ ও ‘জুলাই জঙ্গি’ বলেও গালি দিতে শোনা যায়। একপর্যায়ে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান। এরপর আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁর দিকে তেড়ে যান। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে দা থাকার ইঙ্গিত পাওয়া যায়।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন হাসিব আল ইসলাম।
বালিশিরা রিসোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, তিন দিন আগে হাসিবুল ইসলাম রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি রিসোর্ট থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। রিসোর্টের বাইরে আসার পরই এক ব্যক্তি দা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিবুল দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন।
কর্মচারীরা আরও জানান, পরে হাসিবুলের হাতে দায়ের কোপের ক্ষত দেখতে পান তাঁরা। রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। এরপর তাঁরা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আবার অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে রওনা হন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। হাসপাতালে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এনসিপির একজনের মাধ্যমে জানতে পেরেছি, তিনি শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ হাসান বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি।
Related News
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More
শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি ও জুলাইযোদ্ধা হাসিব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয়Read More



Comments are Closed