সিলেটে মাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও ৪০টি দোকান কোটা নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাত পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে সিলাম চকের বাজার এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মসজিদের ক্যাশ বাক্সের টাকা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়েRead More



































