সিলেটে মাঠে নামছে বিএনপির ৭ গ্রুপ, কোন ওয়ার্ড কোন গ্রুপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জননিরাপত্তা, সার্বিক শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ৪২টি ওয়ার্ডকে সাতটি গ্রুপে ভাগ করে বিশেষ টিম গঠন করেছে মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এসব টিম ঘোষণা করা হয়। বুধবার (১৮ নভেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকেই টিমের নেতাকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা নিজ নিজ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন জানান, সংশ্লিষ্ট এলাকার মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা এসব টিমে যুক্ত রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতারাও দায়িত্ব পালন করছেন।
সাতটি গ্রুপের মধ্যে ‘গ্রুপ-এ’-তে ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে চৌহাট্টা, দরগাগেট, রিকাবীবাজার, মীরের ময়দান, সুবিদবাজার, দর্শন দেউড়ী, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, চৌকিদেখী, মজুমদারী ও লিচুবাগান।
‘গ্রুপ-বি’-তে ৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতাভুক্ত এলাকা পাঠানটুলা, মদিনা মার্কেট, বাগবাড়ী, বর্ণমালা, পনিটুলা, আখালিয়া, নয়াবাজার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, ডরিয়া, গোয়াবাড়ী, নতুনবাজার, বিজিবি এলাকা, তেমুখী, কুমারগাঁও, নাজিরগাঁও, নয়া খুরুমখলা, মইয়ারচর ও নোয়াপাড়া।
‘গ্রুপ-সি’-তে ১০ থেকে ১৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। এ গ্রুপের এলাকাগুলো হলো ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, বেতরবাজার, নবাব রোড, ভাতালিয়া, রিকাবীবাজার, কাজলশাহ, মধুশহীদ, কুয়ারপাড়, শেখঘাট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তোপখানা, মাছুদিঘীরপাড়, দাঁড়িয়াপাড়া, বন্দরবাজার, জিন্দাবাজার, ছড়ারপার, ধোপাদিঘীরপাড়, জল্লারপাড়, কালীঘাট, তালতলা, সুবহানীঘাট, বারুতখানা, চালিবন্দর, জেল রোড, যতরপুর ও নাইওরপুল।
‘গ্রুপ-ডি’-তে ১৬ থেকে ২১ এবং ৩৬ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতাভুক্ত এলাকা নয়াসড়ক, কুমারপাড়া, কাজীটুলা, মিরাবাজার, সবুজবাগ, শাহী ঈদগাহ, টিবি গেট, রায়নগর, টিলাগড়, শাপলাবাগ, শিবগঞ্জ, উত্তর বালুচর, আল ইসলাহ, নয়াবাজার ও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা।
‘গ্রুপ-ই’-তে ২২ থেকে ২৪ এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় রয়েছে শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, মেন্দিবাগ, শাহপরান গেট, শাহজালাল উপশহর, কুশিঘাট, মুরাদপুর, পূর্ব শাপলাবাগ, টুলটিকর আবাসিক এলাকা, খাদিমপাড়া, উপশহর আবাসিক এলাকা, বহর কলোনি ও বাহুবল আবাসিক এলাকা।
‘গ্রুপ-এফ’-এ ২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে। এ গ্রুপের এলাকাগুলো হলো হুমায়ুন রশিদ চত্বর, কায়েস্থরাইল, বারখলা, মোমিনখলা, ভার্থখলা, চাঁদনীঘাট, চণ্ডীপুল, ঝালোপাড়া, কদমতলী, সাধুরবাজার, বরইকান্দি, টেকনিক্যাল রোড, গাংগু, সুনামপুর, নিয়ামতপুর, ধরাধরপুর, লাউয়াই, বদিকোনা, চান্দাই, দাউদপুর, শিববাড়ী ও রেলগেট।
‘গ্রুপ-জি’-তে ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রুপের আওতায় রয়েছে আলমপুর, গোটাটিকর, কুচাই, পশ্চিমভাগ, সারপিং, তৈয়ব কামাল, শ্রীরামপুর, বাইপাস রোড ও শিববাড়ী এলাকা।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
সিলেটে মাঠে নামছে বিএনপির ৭ গ্রুপ, কোন ওয়ার্ড কোন গ্রুপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জননিরাপত্তা, সার্বিক শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ৪২টি ওয়ার্ডকেRead More
সিলেটে ৮০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্ট থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটিRead More



Comments are Closed