গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানসংলগ্ন নালারপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক রাসেল বুকে গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থলে থাকা এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাসেলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed