বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মুন্সি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফার্মেসিটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।
এ ছাড়া নিউ পানসি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মোস্তাফা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করা এবং বাজারে বিভিন্ন অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানেরRead More
ওসমানীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকাRead More



Comments are Closed