সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ ও ১৯২৮ খ্রিস্টাব্দে শ্রীভূমি সিলেটে শুভাগমন করেন। আনন্দের বিষয় দু’বারই তিনি সিলেট নগরীর চৌহাট্টাস্থ ‘সিংহ বাড়ি’তে শুভাগমন করেন। কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ এর উদ্যোগে ২৪ মে রবিবার সিলেটের পূর্ব শাহী ঈদগাস্থ শিল্পকলা একাডেমিতে ‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’-আয়োজন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার বিকেল ৫টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের করফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মরণোৎসবের আয়োজক উপেন্দ্র-বীণাপানি স্মৃতি পরিষদেরRead More



































