সিলেটে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা সংলগ্ন দর্শনদেউরী এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় ভ্যান থেকে ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চাপাতা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা। এসময় একজনকে আটক করা হয়। আটককৃতRead More



































