সৌদি আরবের ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ২টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছেন ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ দাবি জানিয়েছেন তিনি। এক্সপোস্টে ইয়াহিয়া সারী বলেছেন, বুধবার ভোরের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে হুথি যোদ্ধারা। হুথি মুখপাত্র আরও বলেন, কিং খালিদ বিমানবন্দরের হামলা সুনির্দিষ্ট ও গোছানো ছিল এবং হুথি হামলার কারণে বিমানবন্দরের ফ্লাইট অপারেশনে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। কাছাকাছি সময়ে, অর্থাৎ বুধবার ভোরের দিকে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরRead More



































