Main Menu

সুনামগঞ্জে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত দশটায় সেলবরষ বাজারে অবস্থিত দলটির কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিক বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আগুনে অফিসের কয়েকটি চেয়ারের ক্ষতি হয়েছে। কীভাবে কী হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

সেলবরষ ইউনিয়নের বাসিন্দা ও ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো জানান, বাজারের পাহাড়াদার জানিয়েছেন, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

দুর্বৃত্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর দাবি করে তিনি জানান, বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।

 

Share





Related News

Comments are Closed