সিলেটে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও লাইসেন্স না থাকার অভিযোগে সিলেট মহানগরীর তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহানগরীর বন্দরবাজার, মীরাবাজার ও শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানগুলোকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগRead More
সিলেটে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও লাইসেন্স না থাকারRead More



Comments are Closed