নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২১ নভেম্বর) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের চক্রবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বাড়ি মনোহরদী উপজেলার নাদাই গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মনোহরদীগামী একটি লেগুনা বাসের সঙ্গে মনোহরদী থেকে শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে এক নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে যাদের
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটিRead More
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।Read More



Comments are Closed