Main Menu

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে যাদের

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

Share





Related News

Comments are Closed