সিলেট সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু।
শনিবার (২১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সিংগারখাল এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। সিলেট সেক্টরের অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানগুলোতে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
Related News
সিলেট সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২)Read More



Comments are Closed