Main Menu

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করার চেষ্টা করে শ্রমিকগন। পুলিশ শ্রমিকদের সরে যেতে অনুরোধ করলে শ্রমিকগন তা প্রত্যাখ্যান করে। এসময় শ্রমিকগন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহৎ শিল্প কারখানা হামিম গ্রুপ, শারমিন গ্রুপসহ ৫০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এ সকল কারখানায় শ্রমিকগন ৩০ হাজার টাকা নুন্যতম বেতন দাবিতে মিছিল ও শোরগোল করলে ছুটি দিয়ে পরিস্থিতি সামাল দেয় মালিক পক্ষ। এছাড়া বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য ১১ টি তৈরি পোশাক কারখানা। অপরদিকে সাভার থানা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শিল্প অঞ্চলের পরিস্থিতি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে। বেশীর ভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

 

Share





Related News

Comments are Closed