সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯ ও বিজিবির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে মোগলাবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ২৪০ প্যাকেট সনপাপড়ি, ৭ হাজার ২০০ প্যাকেট ডার্ক ফ্যান্টাস্টিক বিস্কুট, ৩ হাজার ২৪ প্যাকেট পার্ল-জি বিস্কুট, ১২০ প্যাকেট বেনজু চকোলেট, ৩০০ কেজি ফুচকা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। তবে অভিযানের সময় উদ্ধারকৃত মালামালের সঙ্গে জড়িত কাউকে আটকRead More



































