প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, দেশে দুই লাখেরও বেশি ফার্মেসি রয়েছে। এসব ফার্মেসিকে যথাযথ সুপারভিশনের আওতায় আনতে না পারলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সফল হওয়া কঠিন হবে। কারণ এখনো অনেক ক্ষেত্রে রোগীরা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনে নিচ্ছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, ফার্মেসি পর্যায়ে গুড ফার্মেসি প্র্যাকটিস (জিপিপি) বজায় রাখা, অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম শক্তিশালী করা এবংRead More



































