সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুইমিং পুলে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে সহপাঠীরা তাকে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন। নিহত দীপাঞ্জন ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটছিলেন দীপাঞ্জন। একপর্যায়ে সবার অজান্তে সে সুইমিং পুলের প্রায় ৯Read More



































