৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হতে যাচ্ছে যুগোপযোগী ও দক্ষতা-নির্ভর নতুন চারটি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ৩৫টি বিশেষায়িত অধ্যায়ে সাজানো এই বইগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ, সাংস্কৃতিক সত্তাকে চেনা এবং বাস্তবমুখী কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা। নতুন এই পাঠ্যক্রম নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তাবিত নতুন রুপরেখায় চতুর্থ শ্রেণিতে থাকছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক দুটি বই। ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডির পাশাপাশি মার্শাল আর্ট ও প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণRead More



































