শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার সব এলাকার গ্রাহক সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হবেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুলাউড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ী উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এর ফলে নির্ধারিত সময়ে দুই উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও সংরক্ষণ কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
Related News
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More
মৌলভীবাজারে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে মারুফ আহমেদ (৫৬) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকেRead More



Comments are Closed