রাজবাড়ীতে দুটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দুইটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্বপ্নভঙ্গ হয়েছে পুকুরের মালিক যুবক বায়েজিদ মৃধার (৩০)।
উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজ উল্লা মৃধা পাড়ায় গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি বায়েজিদ মৃধা ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ সময় আলাপকালে বায়েজিদ মৃধা বলেন, এখানে তাদের নিজেদের প্রায় ৮ বিঘা আয়তনের দুইটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পুকুর দুটিতে মাছ চাষ করে আসছেন। এভাবে প্রায় ৬ মাস আগে পুকুর দুটিতে তিনি বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ার পর পরিচর্যা করে আসছিলেন। মাছগুলো ইতিমধ্যে বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। আশা করছিলাম দুটি পুকুরের মাছ বিক্রি করে অন্তত ১৫ থেকে ১৬ লক্ষ টাকা হাতে পাবেন। কিন্তু অজ্ঞাত দূর্বৃত্তরা তার সব শেষ করে দিল।
বায়েজিদ মৃধা আরো বলেন, এই মাছ চাষ করতে গিয়ে তিনি কৃষি ব্যাংক হতে ১০ লক্ষ টাকা ঋন নিয়েছেন। কিন্তু এখন আমি কি করব, কিভাবে এই বিশাল ঋনের কিস্তি চালাব বুঝে উঠতে পারছি না। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানের বড় একটা পরিবার তিনি পরিচালনা করেন এই মাছের খামারের আয় থেকে। কিন্তু এবার আমার পরিবারই বা কিভাবে চলবে কিছুই ভেবে পাচ্ছি না!!
বায়েজিদের বাবা মজিবর রহমান মৃধা বলেন, তার ছেলে কোন রাজনীতি করে না। কখনো কোন ঝাঁমেলার মধ্যে থাকে না। তারপরও কারা এবং কেন তারা আমাদের এত বড় ক্ষতি করলো আমি ভেবে পাচ্ছি না।
তিনি আরো বলেন, আজ বুধবার (১১ নভেম্বর) সকালে তারা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছোটবড় অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। এরপর সেগুলো জাল দিয়ে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করা হয়। কিন্তু তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না। এভাবে সারাদিন মাছ ভেসে উঠছে আবার অনেক মাছ মরে গিয়ে পুকুরের তলায় দেবে যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনাটি জেনেছি। অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী মাছের খামারি বায়েজিদ মৃধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা ঘটনা তদন্ত করে দ্রুত দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা করব।
Related News
রাজবাড়ীতে দুটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দুইটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০Read More
গাজীপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশু, নারীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।Read More



Comments are Closed