বিশ্বনাথে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। ‘প্রজেক্ট আমতৈল’-এর আওতায় ১৩ নভেম্বর শুক্রবার সকালে দুটি পরিবারের কাছে এসব পাকা ঘর হস্তান্তর করা হয়।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সেন্ট্রাল কমিটির সার্বিক অর্থায়ন ও তদারকিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ঘরগুলো হস্তান্তর করেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপার্সন সালেহ আহমদ। এ সময় তিনি জিএসসি সেন্ট্রাল, রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন নির্মাণাধীন জামে মসজিদের কাজ পরিদর্শন করেন। মসজিদটির মেহরাবের আধুনিকায়নের যাবতীয় অর্থায়ন করছেন মরহুমা সামিরা আহমেদের পক্ষ থেকে তার এক বোন।
হস্তান্তর করা ঘর দুটির মধ্যে প্রথমটির অর্থায়ন করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী ও জিএসসি নর্থওয়েস্ট রিজিয়নের হিবা নূর রিয়াজ। দ্বিতীয় ঘরটি মরহুমা আখলাকুন নেছা বেগমের স্মরণে আরএফসি-এর অর্থায়নে নির্মাণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘর হস্তান্তর ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম এবং শ্রীহট্ট প্রকাশনার প্রকাশক ও লেখক জিবলু রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝেRead More
সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতকRead More



Comments are Closed