সিলেটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় জেসি ট্রাস্ট হাউজ মার্কেটের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্টে একটি ট্রাক থামার সংকেত দিলে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তখন তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার মো. সমসু মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার বশিজোড়ার মো. পারভেজ (২৮)।
এসআরবি-৯ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের ও জব্দ করা আলামত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিলRead More
সিলেট-তামাবিল সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৩) নামেRead More



Comments are Closed