দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নূর ইসলাম দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মেস্তরী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নূর ইসলামের জামাতা জুয়েলকে মারধর করেন স্থানীয় যুবক শাহীন (২৫)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্থখলা এলাকায় শাহীনের দেখা পান নূর ইসলাম। এসময় তিনি জামাতাকে মারধরের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তাঁর সহযোগীরা নূর ইসলামের ওপর হামলা চালান। এ সময় শাহীন নূর ইসলামের শরীরের বিভিন্ন স্থানেRead More



































