নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অল উইমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তদন্ত কমিটির প্রতিবেদনে ইউনিটটিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ জনবল ও জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসার পর এ নির্দেশ দেওয়া হয়। বুধবার (৪ নভেম্বর) সিলেটের ডেপুটি সিভিল সার্জন ও তদন্ত কমিটির প্রধান ডা. জন্মেজয় দত্ত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাউন্ট এডোরার সম্প্রতি চালু হওয়া মেটারনিটি কেয়ার ইউনিটে প্রয়োজনীয় গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক, স্থায়ী অ্যানেসথেশিওলজিস্ট ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এ ছাড়া জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থাও পাওয়া যায়নি। তদন্তেRead More



































