মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার সময় প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হন ছয় জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম ও তার ছেলে জুবেরRead More



































