কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছেে এসআরবি। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রবিউল হোসেন (৩১) কুমিল্লার লাকসাম থানার নতুন বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আক্তার হোসেন। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত কাউছার কুমিল্লার লাকসাম থানার তারাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার কথা স্ত্রীকে জানিয়ে বাড়ি থেকে বেরRead More



































