‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, যা করতে হবে

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্পূর্ণ খরচ-বহনকৃত ‘ব্লাইন্ড ডেটিং’ অভিজ্ঞতায় অংশ নিতে বিশ্বজুড়ে সিঙ্গেলদের আহ্বান জানাচ্ছে। “ফিনিশ ডিনার ডেট” নামের এই প্রচারণাটি শুরু করেছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সাথে পরিচিত করানো এবং একই সাথে নতুন রোমান্টিক সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। সংবাদমাধ্যম ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্রিপটির জন্য ১৬ জন সিঙ্গেল প্রাপ্তবয়স্ককে নির্বাচন করা হবে। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী রন্ধনশিল্প ঘুরে দেখবেন, আঞ্চলিক নানা সুস্বাদুRead More



































