বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। বর্তমানে সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপাইটর সিরাজুল ইসলাম শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে রয়েছেন দেখেন পথচারীরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তারRead More



































