সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কারাগারের ভেতরে আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পর কারারক্ষীরা দ্রুত তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর সময় তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন,Read More

































