সিলেটে প্রধান শিক্ষিকার নাচের রিলস ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডি (annabel Li Li) থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে বাংলা গানের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে দেখা যায়। মুহুর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় তীব্রRead More



































