জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন পানিউন্দা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন- সুহেল মিয়া (২০) ও রোকন মিয়া (২৪)। তারা উভয়েই জগন্নাথপুরের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদীদের জমিজমা, খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে গত ২৭ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে বিবাদীরা দলবদ্ধ হয়ে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে রক্ষায় পরিবারের অন্যরা এগিয়ে এলে তাদেরকেও গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর সকালে মুজিবুর রহমানও মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পরে নিহতের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ দল নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই জোড়া হত্যা মামলার ৪ ও ১৪ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি সুহেল মিয়া ও রোকন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এর আগে গত ৭ নভেম্বর এই মামলার ১ জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছিল এসআরবি-৯।
এদিকে, আসামি সুহেল মিয়া ও রোকন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed