জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়া অর্ধেক

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই বিপ্লবের বীর ও শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ বড় ধরনের সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ পর্যটন করপোরেশনের সকল হোটেল-মোটেল ও সেবাগুলোতে এখন থেকে ৩৬ শতাংশ ছাড় পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও তাদের দেশ-বিদেশে যাতায়াতের সুবিধার্থে বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর পর্যটন ভবনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মূল্যায়নRead More



































