জৈন্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক স্কুল ছাত্রী কিশোরীকে ধর্ষণ চেষ্টার আসামি জসিম মিয়াকে প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে র্যাব-৯-এর সহযোগিতায় আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগরীর চন্ডিপুল থেকে তাকে আটক করা হয়। আটক জসিম মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকার আব্দুল মালিকের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত বলে জানা গেছে। জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে জসিম মিয়া তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরবর্তীতে জসিমের পরিবারের সদস্যRead More



































