কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির মালিক। রোববার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। খামারি শাহাবুদ্দিন জানান, তাঁর খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল। প্রতিদিনের মতো রোববার সকালে হাঁসগুলো বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন তিনি। দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০টি হাঁস মৃত অবস্থায় দেখতে পান। এ ছাড়া স্থানীয় আরও ছয়টি হাঁসও সেখানে মৃত অবস্থায় পড়ে ছিল। শাহাবুদ্দিনের ভাষ্য, নদীর তীরবর্তী একটি জমিতে ধান ছড়িয়ে রাখা ছিল।Read More



































